খা*দে পর্যটকবাহী বাস, নি*হত ১৮
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

খা*দে পর্যটকবাহী বাস, নি*হত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৫ ০২:১৩:০৮ পূর্বাহ্ন

খা*দে পর্যটকবাহী বাস, নি*হত ১৮

ছবি সংগৃহীত


থাইল্যান্ডে একটি পর্যটক বাস ব্রেক ফেল করে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৮ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির পূর্বে প্রাচীন বুরি প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ আল-জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ কর্মকর্তা কর্নেল সোফান ফ্রামানিহে বলেন, বাসটি খাড়া সড়ক ধরে ওঠার সময় ব্রেক ফেল করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে সড়ক থেকে নিচে পড়ে যায়। মারা যাওয়ারা শিক্ষা সফরে আসা প্রাপ্তবয়স্ক ব্যক্তি ছিলেন।

বাসটিতে চালকসহ ৪৯ জন ছিলেন। তাদের সবাই থাই নাগরিক। সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোতে রাজধানী ব্যাংকক থেকে ১৫৫ কিলোমিটার (৯৬ মাইল) পূর্বে অবস্থিত প্রাচীন বুরি প্রদেশে উদ্ধারকর্মী ও চিকিৎসা কর্মীদের ঘটনাস্থলে দেখা যায়। তারা সেখান থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।

স্থানীয় কর্মকর্তা সোমজাই ফুৎথাসিনা জানিয়েছেন, প্রায় ২০ জন আহত যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা এখনও গুরুতর।

প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, এ ঘটনার তদন্ত চলছে। প্রতিবেদন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

যানবাহনের নিরাপত্তা মান এবং দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনা এবং প্রায় মৃত্যু ঘটে।

২০২৩ সালের প্রতিবেদন অনুসারে, দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর দিক থেকে বিশ্বে নবম স্থানে রয়েছে। ১৭৫টি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশের মধ্যে এ জরিপ চালানো হয়।

গত বছর, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে একটি স্কুল বাসে আগুন লেগে যায়। এ ঘটনায় ২৩ জন নিহত হয়। যার মধ্যে ১৬ জনই শিক্ষার্থী ছিলেন। এক দশকের মধ্যে দেশের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ছিল সেটি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার