নেপালে শক্তিশালী ভূমি*কম্প অনুভূত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

নেপালে শক্তিশালী ভূমি*কম্প অনুভূত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০২/২০২৫ ১০:২৫:২২ পূর্বাহ্ন

 নেপালে শক্তিশালী ভূমি*কম্প অনুভূত

প্রতীকী ছবি


নেপালের মধ্য এবং পূর্বাংশে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবার রাতে ২টা ৫১ মিনিট (নেপালের স্থানীয় সময়) এ ভূমিকম্প আঘাত হনে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.১। নেপালের পাশাপাশি ভারতের পাটনা এবং বিহারের আশপাশের এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের উৎসস্থল নেপালের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড। মাটির অন্তত ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তিস্থলটি ছিল। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

নেপালের ভূমিকম্প পর্যবেক্ষক এবং গবেষণা সংস্থা কম্পনের মাত্রা ৬.১ জানালেও জার্মান রিসার্চ সেন্টার ফর জিয়োসায়েন্স জানিয়েছে, এটির মাত্রা ৫.৬। ভারতের জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এবং আমেরিকার জিয়োলজিক্যাল সার্ভে জানিয়েছে, কম্পনের মাত্রা ৫.৫।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার