পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন কানাডার প্রধানমন্ত্রী
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ AM

পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন কানাডার প্রধানমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৫ ১২:২৮:৫৮ PM

পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন কানাডার প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত


কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিশ্বের সব মুসলিমকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।গতকাল শক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

পোস্টে তিনি লেখেন, ‘সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কানাডা এবং সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাসের সূচনা উদযাপন করছে।’

তিনি লেখেন, ‘প্রিয় বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে যারা প্রার্থনা করছেন এবং ইফতার উপভোগ করবেন তাদের সকলকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি।’সবশেষ তিনি বিশ্বের সব মুসলিমদের উদ্দেশে লেখেন, ‘রমজান মুবারক!’

এর আগে, পবিত্র রমাজান মাসের চাঁদ দেখা যাওয়ায় ১ মার্চ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে রোজা রাখছেন মুসল্লিরা। পাশাপাশি রোজা রাখছেন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মুসলমানরাও। এ ছাড়া আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়া ও ইউরোপের ফ্রান্সেও চাঁদ দেখা যাওয়ায় এসব দেশে আজ শনিবার থেকে রোজা পালন করা হচ্ছে। তবে ব্রুনাই ও মালয়েশিয়ায় চাঁদ দেখা না যাওয়ায় এসব দেশে রমজান শুরু হবে ২ মার্চ থেকে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী