যুক্তরাজ্যে আ শ্র য় আবেদনের নতুন রেকর্ড
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫২ PM

যুক্তরাজ্যে আ শ্র য় আবেদনের নতুন রেকর্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ১১:৪৬:৪১ AM

যুক্তরাজ্যে আ শ্র য় আবেদনের নতুন রেকর্ড

ছবি : সংগৃহীত


২০২৪ সালে যুক্তরাজ্যে আশ্রয় চেয়ে আবেদন করেছেন ১ লাখ ৮ হাজারেরও বেশি অভিবাসী। সংখ্যাটি বছরের হিসাবে এখন পর্যন্ত সর্বোচ্চ। ২০০১ সাল থেকে আশ্রয় সংক্রান্ত তথ্যগুলো নথিভুক্ত করতে শুরু করেছে যুক্তরাজ্য সরকার। সেই হিসাবে দেখা গেছে, দুই যুগের মধ্যে গত বছরই রেকর্ড সংখ্যক মানুষ আশ্রয় চেয়ে দেশটিতে আবেদন করেছেন। সম্প্রতি ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৩ সালে আশ্রয় আবেদন জমা পড়েছিল ৯১ হাজার ৮১১টি। আর গত বছর সংখ্যাটি ১৮ শতাংশ বেড়ে হয়েছে ১ লাখ ৮ হাজার ১৩৮টি। এর আগে রেকর্ড আশ্রয় আবেদন জমা পড়েছিল ২০০২ সালে ১ লাখ ৩ হাজার ৮১টি।

সম্প্রতি ফরাসি উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে কিংবা অনিয়মিত পথে যুক্তরাজ্যে আসা অভিবাসীদের ব্রিটিশ নাগরিকত্ব দেওয়া হবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই ঘোষণার কিছুদিন পরই রেকর্ড আশ্রয় আবেদনের তথ্যটি প্রকাশ করেছে সরকার।

পরিসংখ্যান বলছে, গত বছর যুক্তরাজ্যে আশ্রয় আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন পাকিস্তানিরা। মোট আবেদনের ৯ দশমিক ৭ শতাংশই করেছেন তারা। এরপর আফগানিস্তান ও ইরানের নাম উল্লেখযোগ্য। আশ্রয় আবেদনে ভিয়েতনামের নাগরিকদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৩ সালে দেশটির ২ হাজার ৪৬৯ জন নাগরিক যুক্তরাজ্যে আশ্রয় চেয়ে আবেদন করেন, গত বছর সংখ্যাটি দ্বিগুণেরও বেশি বেড়ে হয়েছে ৫ হাজার ২৫৯।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার