ক ঠো র নিয়ম, উ. কোরিয়ায় টিভি কিনলে যা হয়
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৮ PM

ক ঠো র নিয়ম, উ. কোরিয়ায় টিভি কিনলে যা হয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৫ ১১:২৫:৫৮ AM

ক ঠো র নিয়ম, উ. কোরিয়ায় টিভি কিনলে যা হয়

ছবি : সংগৃহীত


তিমোথি চো— উত্তর কোরিয়ার এ নাগরিক নিজ দেশ থেকে পালিয়ে এখন থাকছেন যুক্তরাজ্যে। কঠোর বিধিনিষেধ ও স্বৈরশাসন থেকে বাঁচতে তিনি নিজ দেশ থেকে পালিয়ে গেছেন। দেশটিতে সামান্য একটি টিভি কিনলেও যে বিড়ম্বনায় পড়তে হয় সেটির ধারণা দিয়েছেন তিনি।

সম্প্রতি ল্যাডবাইবেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই উত্তর কোরীয় বলেছেন, “যদি উত্তর কোরিয়ায় আপনি একটি টিভি কেনেন, তাহলে সরকারি কর্মকর্তারা আপনার বাসায় আসবে এবং একটি অ্যান্টেনা বাদে বাকি সব অ্যান্টেনা নিয়ে যাবে। নিজ দেশের বাইরের অন্য কোনো চ্যানেল যেন আপনি দেখতে না পারেন সেটি নিশ্চিত করা হবে। দেশীয় চ্যানেলগুলোয় কী থাকে? প্রেসিডেন্ট কিম জং উনের পরিবার নিয়ে অনুষ্ঠান, ডকুমেন্টারি, গান। দিন-রাত ২৪ ঘণ্টা চলতে থাকে। আপনি যদি টিভি দেখেন কী দেখবেন? কিম পরিবারের প্রোপাগান্ডা।”

এছাড়া সাধারণ চুল কাটা নিয়েও সেখানে অনেক ঝামেলা হয় বলে দাবি করেন তিমোথি-চো। তিনি বলেন, “স্কুলের শিক্ষার্থীদের এক, দুই অথবা তিনটি ভিন্ন স্টাইলে চুল কাটতে হবে। যদি নির্দিষ্ট সীমার বাইরে কারও চুল কয়েক সেন্টিমিটারও বড় থাকে তাহলে আপনি ঝামেলায় পড়বেন।”

তিনি আরও বলেন, “যদি আপনি ভিন্ন কোনো স্টাইলে চুল কাটেন তাহলে আপনার পরিবার সমস্যায় পড়বে। তাদের পুলিশ স্টেশনে ডাকা হবে এবং সেখানে জবাব দিতে হবে।”

এছাড়া দেশটির প্রথম নেতা কিম টু-সাংকে সেখানে ‘ঐশ্বরিক নেতা’ হিসেবে বিবেচনা করা জানিয়ে তিনি বলেন, তার ছেলে কিম জং-ইলকে ‘ঈশ্বরের সন্তান’ হিসেবে অভিহিত করা হয়। এ কারণে প্রত্যেক জাতীয় দিবসে কিম পরিবারের মূর্তির কাছে গিয়ে সেটির কাছে সবাইকে মাথা নত করতে হয়। যা পূজার সামিল।”

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর