বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়ল টাইগাররা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪৮ PM

বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়ল টাইগাররা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৯/২০২৩ ০৪:৫৩:১৯ AM

বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়ল টাইগাররা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভারতে বিশ্বকাপ খেলতে দেশ ত্যাগ করেছে।


ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল চারটায় বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা।

দলের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্বকাপের জন্য টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পাওয়া সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন।

বাংলাদেশ দল শুরুতে যাবে ভারতে গুহাটিতে। সেখানে ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে দল। এরপর ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে মূল ম্যাচের প্রথমটি খেলবে বাংলাদেশ।

৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ।

SH



শীর্ষ সংবাদ: