দুবাইয়ে যানজট কমানোর বুদ্ধি দিলেই ১৬ লাখ টাকার বৃত্তি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৩ PM

দুবাইয়ে যানজট কমানোর বুদ্ধি দিলেই ১৬ লাখ টাকার বৃত্তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৩/২০২৫ ০৪:১২:৩০ AM

দুবাইয়ে যানজট কমানোর বুদ্ধি দিলেই ১৬ লাখ টাকার বৃত্তি

ছবি : ফাইল ফটো


সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক-মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ করা ক্রমশ জটিল হয়ে উঠছে। এমন অবস্থায় যানজট কমানোর বুদ্ধি দিলেই প্রায় সাড়ে ১৬ লাখ টাকা পর্যন্ত বৃত্তি দেয়া হচ্ছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জিও টিভি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যানযট নিরসন ও সড়কে চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে যারা কার্যকর আইডিয়া দেবেন তাদের ৫০ হাজার দিরহামের বৃত্তি দেওয়া হবে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬ লাখ ৫২ হাজার ৬২৫ টাকা। এই বৃত্তি দিচ্ছে দুবাইয়ের কমিউনিটি উন্নয়ন কর্তৃপক্ষ। 

বৃত্তির জন্য আবেদনকারীদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এবং অবশ্যই আমিরাতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক হতে হবে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: