ইউনূস-মো*দি বৈঠক বিবেচনাধীন : ভা*রতের পররাষ্ট্রমন্ত্রী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

ইউনূস-মো*দি বৈঠক বিবেচনাধীন : ভা*রতের পররাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৩/২০২৫ ০২:২৮:৩০ পূর্বাহ্ন

ইউনূস-মো*দি বৈঠক বিবেচনাধীন : ভা*রতের পররাষ্ট্রমন্ত্রী


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের বিষয়ে নতুন তথ্য দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকের সম্ভাবনা নাকচ না করে তিনি জানিয়েছেন, এ বৈঠকটি বিবেচনাধীন রয়েছে।

শনিবার (২২ মার্চ) দেশটির পররাষ্ট্রবিষয়ক সংসদীয় পরামর্শক কমিটির কাছে জয়শঙ্কর এ কথা জানান।

সংসদীয় কমিটিকে জয়শঙ্কর বলেন, আগামী ২ থেকে ৪ এপ্রিল বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির যোগদানের সম্ভাবনা রয়েছে। তখন তাকে পরামর্শক কমিটির সদস্যরা জিজ্ঞেস করেন, প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন কি না। উত্তরে স্পষ্ট কোনো কিছু না জানিয়ে জয়শঙ্কর বলেন ‘এটি বিবেচনাধীন আছে’।

এর আগে ওই বৈঠকটির আয়োজনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছিল। গত ২১ মার্চ ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস দেশটির সরকারের তিনটি সূত্রের বরাতে জানিয়েছিল, তাদের এ বৈঠকটি ‘সম্ভবত’ হচ্ছে না।  

সূত্র জানায়, শনিবার সংসদীয় পরামর্শদাতা কমিটির পররাষ্ট্র বিষয়ক প্রথম বৈঠকে বেশ কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জিজ্ঞাসা করেন যে, ভারত এই বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে?

জবাবে জয়শঙ্কর বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার এবং শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক বিষয়ে সংসদ সদস্যদের অবহিত করেন। তিনি বলেন, তিনি পরবর্তীতে পাকিস্তান এবং চীন সম্পর্কে আলাদাভাবে কথা বলবেন।

প্রসঙ্গত, আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে হবে ষষ্ঠ বিমসটেক সম্মেলন। এই সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক আয়োজন করতে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশ।  

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বৃহস্পতিবার (২০ মার্চ) জানিয়েছিলেন, ওই শীর্ষ সম্মেলনের ফাঁকে একটি বৈঠকের জন্য ঢাকার পক্ষ থেকে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে। এটি হলে প্রথমবারের মতো ইউনূস ও মোদি একই বহুপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেবেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন