হো য়া ই ট হাউজে ই ফ তা র পার্টিতে যে বার্তা দিলেন ট্রা ম্প
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

হো য়া ই ট হাউজে ই ফ তা র পার্টিতে যে বার্তা দিলেন ট্রা ম্প

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৩/২০২৫ ১১:৫১:৩২ পূর্বাহ্ন

হো য়া ই ট হাউজে ই ফ তা র পার্টিতে যে বার্তা দিলেন ট্রা ম্প

ছবি : সংগৃহীত


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) হোয়াইট হাউজে বার্ষিক ইফতার ডিনারের আয়োজন করেছেন এবং ২০২৪ সালের নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থনের জন্য আমেরিকান মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

"তারপর সারা বিশ্বের মুসলমানরা প্রতি রাতে পরিবার ও বন্ধুদের সাথে মিলিত হয় এবং সর্বশক্তিমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, ইফতারের মাধ্যমে তাদের রোজা ভাঙে। আমরা সকলেই সমগ্র বিশ্বের জন্য শান্তির সন্ধান করছি," ট্রাম্প বলেন।

ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য তার প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টার কথা তুলে ধরেন, যেখানে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।

রাষ্ট্রপতি সকলের জন্য একটি আশাবাদী ভবিষ্যৎ তৈরির প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

"মুসলিমরা প্রতি রাতে সূর্যাস্তের সময় পরিবারের সাথে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ইফতারের মাধ্যমে তাদের রোজা ভঙ্গ করে। ঠিক এইরকম। আজ রাতে আমারাও এই রীতি পালন করে ইফতার করবো। আমি আশা করি আপনারা এটি পছন্দ করবেন। যদি এটি পছন্দ না করেন, অভিযোগ করবেন না, ঠিক আছে? আপনি এখনও হোয়াইট হাউসে আছেন," ট্রাম্প মন্তব্য করেন।

এই মাসের শুরুতে, রাষ্ট্রপতি রমজান পালনকারীদের "উষ্ণ শুভেচ্ছা" জানিয়েছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন