কুলাউড়া মনসুরে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫৫ AM

কুলাউড়া মনসুরে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৩/২০২৫ ০৭:৪৪:০৬ AM

কুলাউড়া মনসুরে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে  ইত্তেহাদুল কুররা বাংলাদেশ কতৃক  মাসব্যাপী সহীহ্ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের  সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৮ মার্চ (শুক্রবার) মাদ্রাসা হলরুমে, মনসুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের  ব্যবস্থাপনায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মনসুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো: সাইফুর রহমানের সভাপতিত্বে ও কুরআন প্রশিক্ষণের শিক্ষক জাহিদ আল ফেরদাউসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: জাকির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  উপজেলা যুবদলের আহ্বায়ক সমাজ সেবক আব্দুল মুহিত বাবলু, প্রশিক্ষণ কেন্দ্রের প্রধানকারী মাও: মোশাররফ হোসেন, কাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিম, কুলাউড়া  উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মহি উদ্দিন রিপন, শিক্ষক দেলোয়ার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদুর রহমান, শিক্ষার্থী বাপ্পি আহমদ, তানিয়া আক্তার।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, মনসুর মাদ্রাসার সাবেক অভিভাবক সদস্য সাইফুর রহমান ছানা, সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি সাহেদ আহমদ,  কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক তাজুল ইসলাম, রায়হানুল হক, মো: শাহ আলম, রোকন উদ্দিন, জুবায়ের মাহমুদ উজ্জ্বল, মহসিন আহমদ, হাসান আহমদ, ছাত্র প্রতিনিধি সাদমান আশরাফ সাদিম  প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান