লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে চু রি হচ্ছে মূল্যবান আগরগাছ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে চু রি হচ্ছে মূল্যবান আগরগাছ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৫ ০৫:৫৮:৪৪ পূর্বাহ্ন

লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে চু রি হচ্ছে  মূল্যবান আগরগাছ

ছবি : সংগৃহীত


কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে মূল্যবান আগরগাছ চুরি হচ্ছে।  গত এক সপ্তাহে তিনটি গাছ চুরির ঘটনা ঘটেছে। অসাধু বনকর্মীদের যোগসাজশে চোর চক্র গাছ কেটে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি লাউয়াছড়া বনের প্রধান ফটকের সামনে থেকে প্রায় ৫০ বছরের পুরোনো একটি বিশাল আগরগাছ কেটে নিয়েছে চোর চক্র। প্রায় ১৫০ ফুট উচ্চতার গাছটির বাজারমূল্য লক্ষাধিক টাকার ওপরে হবে। এ ছাড়া বনের স্টুডেন্ট ডরমিটরি ও লাউয়াছড়া পুঞ্জিসংলগ্ন স্থান থেকে আরও দুটি বিশাল গাছ কেটে নিয়েছে চোরচক্র।

স্থানীয় বাসিন্দারা জানান, বন থেকে বনকর্মীদের সহযোগিতায় নিয়মিত গাছ চুরি হচ্ছিল। এখন আগরগাছ কেটে নেওয়া হচ্ছে। বনকর্মীদের টহল থাকা অবস্থায় জীবন্ত গাছ কেটে নেওয়ায় জনমনে নানা প্রশ্ন উঠেছে।

আগরগাছ চুরির সত্যতা নিশ্চিত করেছেন লাউয়াছড়া বনের রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা এই ঘটনায় তদন্ত করছি। তদন্ত শেষে জানা যাবে কীভাবে গাছ চুরি হয়েছে।’

এ বিষয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক বিভাগের মৌলভীবাজার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনার সঙ্গে বন বিভাগের কেউ জড়িত থাকলে শিগগিরই তাঁকে অপসারণ করা হবে। বন বিভাগ সব সময়ই সংরক্ষিত বনের গাছ চুরি প্রতিরোধে তৎপর। আগরগাছ চুরি ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

স্বীকৃতি না পেয়েই চলে গেলেন বীরাঙ্গনা জয়গুন
শ্রীমঙ্গলের নি/খোঁজ মাদ্রাসাশিক্ষককে অসুস্থ অবস্থায় উ/দ্ধার, হাসপাতালে মৃ/ত্যু
নিম্নচাপ রূপ নেবে প্রবল ঘূর্ণিঝ/ড়ে, আ/ঘাত হানতে পারে বুধবার
দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা
সাইবার ঝুঁকিতে দেশের একাধিক ওয়েবসাইট বন্ধ
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা
শেষ পর্যন্ত বাঁচানো গেল না শাবিপ্রবির মুনিরাকে
মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ
'আমার মৃ/ত্যুর জন্য ইউএনও দায়ী’-এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা