ছবি : সংগৃহীত
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আল্লামা আব্দুর রহমান বর্নী ছাহেব (রহ.) এর হাতে প্রতিষ্ঠিত রহমানীয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার বিদায়ী ও পুরষ্কার বিতরণী এবং ইফতার মাহফিল অনুষ্ঠান ২৭ রামাদ্বান শুক্রবার বাদ জুমা মাদ্রাসার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন প্রধান অতিথি মাওলানা ফয়জুর রহমান মুড়াউলী হুজুর।
ইফতার ও দোয়া মাহফিলে অত্র শাখার সভাপতি মাওলানা আব্দুল আজিজ সাহেবের সভাপতিত্বে ও প্রধান কারী মাহফুজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী আল-আমীন।
স্বাগত বক্তব্য রাখেন অত্র শাখার নাজিম মাওলানা মো. আব্দুল আলীম। বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন, শিক্ষকদের মধ্যে কারী মো. আব্দুল হক, কারী তামিম বিল্লাত তহা, এলাকাবাসী পক্ষে আব্দুস ছত্তার, আব্দুল আজিজ পচাই মিয়া। ছাত্রদের মধ্যে বক্তব্য দেন ইফতেখার আহমদ।
ফলাফল প্রকাশের পর প্রতিযোগিতায় ও পরিক্ষায় উত্তীর্ণকারীদের হাতে পুরুষ্কার তুলে দেন অত্র শাখার ক্বারী সাহেব গন ও এলাকার মুরব্বিয়ান বৃন্দ
রহমানীয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এবং অত্র দারুল কেরাত শাখায় দেশ বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করেছেন এবং এলাকার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেছেন অত্র শাখার নাজিম মাওলানা আব্দুল আলীম ছাহেব জাদায়ে বর্ণী।
জৈন্তাবার্তা / রহমান




