ছবি: নিজস্ব
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কেছরী গুল মোহাম্মদিয়া সুলতানিয়া হাফিজিয়া মাদ্রাসা শাখার শিক্ষক ও শিক্ষার্থীদের বিদায়ী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২৭ রামাদ্বান শুক্রবার বাদ জুমা মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
মিছবাহুর রহমানের সভাপতিত্বে ও কারী রাসেদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায়ী সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী মাসুদ আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন অত্র শাখার প্রধান কারী মাওলানা আব্দুল আজিজ, বক্তব্য দেন শাখার নাজিম বিলাল উদ্দিন,কারী আব্দুল মজিদ, শিক্ষানুরাগী আব্দুল গনী,বিশিষ্ট সমাজ সেবক এলাইছ উদ্দিন, কাওছার আহমদ,শাহিন আহমদ, আব্বাছ উদ্দিন।
অনুষ্টানে ফলাফল প্রকাশের পর প্রতিযোগিতায় ও পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন অত্র শাখার ক্বারী সাহেব গন ও এলাকার মুরব্বিয়ান বৃন্দ।
অনুষ্ঠান শেষে মোহাম্মদিয়া সুলতানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অত্র দারুল কেরাত শাখায় দেশ বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করেছেন এবং এলাকার সর্বস্তরের জনগণ ও মুর্রদেগান জন্য বিশেষ মোনাজাত করাহয়।
জৈন্তাবার্তা / রহমান




