ফাইল ছবি
মৌলভীবাজারের কুলাউড়া শহরে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় মো: আইয়ুব আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আইয়ুব আলী কুলাউড়া উত্তর বাজারের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২ এপ্রিল (বুধবার) আছরের নামাজ আদায়ের জন্য নিজ বাসা থেকে উত্তরবাজার জামে মসজিদে যাচ্ছিলেন তিনি। এ সময় অপরদিক থেকে আসা মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং কুলাউড়া সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাটি শুনেছি, তবে এখনো লিখিত অভিযোগ কেউ করেননি।
জৈন্তাবার্তা / মনোয়ার




