মৌলভীবাজার ৫ দিনব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজা শুরু
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

মৌলভীবাজার ৫ দিনব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজা শুরু

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৪/২০২৫ ১০:২২:১২ পূর্বাহ্ন

মৌলভীবাজার ৫ দিনব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজা শুরু

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের সনাতন ধর্মীয় সংগঠন ত্রিশূলের আয়োজনে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজা। শহরের শ্রী শ্রী নতুন কালীবাড়ি মন্দিরে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে।

৩ এপ্রিল বৃহস্পতিবার মহাষষ্ঠী পূজার মাধ্যমে এই মহোৎসবের সূচনা হয়েছে। ৪ এপ্রিল মহাসপ্তমী, পরবর্তী দিন মহাঅষ্টমী, এরপর মহানবমী এবং বিজয়া দশমী উদযাপন করা হবে। প্রতিদিন পূজার পাশাপাশি দুপুরে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীরা অংশ নেবেন।

ত্রিশূল সংগঠনটি গত দশ বছর ধরে ধারাবাহিকভাবে এই পূজার আয়োজন করে আসছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এই পূজা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। শুধুমাত্র পূজা নয়, এটি হয়ে উঠেছে মৌলভীবাজারবাসীর এক মিলনমেলা।

ত্রিশূলের স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক সুজিত দত্ত বলেন, “ত্রিশূল ফোঁটায় ফুল, ভাঙায় ভুল”—এই মূলমন্ত্র নিয়ে ২০১০ সালে সংগঠনটির পথচলা শুরু। ধর্মীয় আয়োজনের পাশাপাশি সংগঠনটি মানবসেবা, দরিদ্রদের সহায়তা ও সমাজকল্যাণমূলক কাজ করে আসছে।

পূজাকে কেন্দ্র করে মৌলভীবাজারের ধর্মপ্রাণ মানুষ এবং সাধারণ দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। জেলা শহর জুড়ে এই আয়োজনকে ঘিরে আনন্দের আমেজ বিরাজ করছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

স্বীকৃতি না পেয়েই চলে গেলেন বীরাঙ্গনা জয়গুন
শ্রীমঙ্গলের নি/খোঁজ মাদ্রাসাশিক্ষককে অসুস্থ অবস্থায় উ/দ্ধার, হাসপাতালে মৃ/ত্যু
নিম্নচাপ রূপ নেবে প্রবল ঘূর্ণিঝ/ড়ে, আ/ঘাত হানতে পারে বুধবার
দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা
সাইবার ঝুঁকিতে দেশের একাধিক ওয়েবসাইট বন্ধ
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা
শেষ পর্যন্ত বাঁচানো গেল না শাবিপ্রবির মুনিরাকে
মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ
'আমার মৃ/ত্যুর জন্য ইউএনও দায়ী’-এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা