কুলাউড়ায় আ*ওয়ামী লী*গ নেতা গ্রে*প্তার
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ PM

কুলাউড়ায় আ*ওয়ামী লী*গ নেতা গ্রে*প্তার

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৪/২০২৫ ০১:৪৮:৩৩ AM

কুলাউড়ায় আ*ওয়ামী লী*গ নেতা গ্রে*প্তার


মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবারব (২৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে পৌরসভাস্থ আলালপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় থানায় দায়েরকৃত মামলার আসামি ছিলেন আওয়ামী লীগ নেতা কামরুল। রাত ১টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের একটি বিশেষ দল আলালপুরস্থ কামরুলের নিজ বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছার ও ডিবির ওসি আবু জাফর মোহাম্মদ কবিরসহ পুলিশের কয়েকটি টিম অংশ নেয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফছার শুক্রবার সকালে বলেন, দেশব্যাপী অস্থিতিশীল পরিবেশ রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চলা অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে এজাহারনামীয় আসামি আওয়ামী লীগ নেতা কামরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, কামরুল ইসলাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বাবা মরহুম আব্দুল জব্বার ছিলেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক এমপি। কামরুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর ছোট ভাই।

জৈন্তা বার্তা/আরআর