শ্রীমঙ্গলে লজ্জাবতী বানর উ*দ্ধার
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে লজ্জাবতী বানর উ*দ্ধার

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৪/২০২৫ ০২:৪২:৪৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে লজ্জাবতী বানর উ*দ্ধার


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক বিরল প্রজাতির লজ্জাবতী বানরকে কুকুরের আক্রমণ থেকে উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার শংকরসেনা গ্রামের গড়পাড়ার রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দা ঝুনু মিয়া দেখতে পান, একটি অসুস্থ প্রাণী কুকুরের আক্রমণের শিকার হয়ে রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে আছে। মানবিক বিবেচনায় ঝুনু মিয়া তাৎক্ষণিকভাবে প্রাণীটিকে উদ্ধার করে নিজ বাসায় নিয়ে যান এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটির প্রজাতি নিশ্চিত করে জানান, এটি একটি লজ্জাবতী বানর। লজ্জাবতী বানর একটি বিরল ও সংরক্ষিত বন্যপ্রাণী, যা বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী রক্ষিত।

পরবর্তীতে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বানরটিকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়, যাতে প্রাণীটি তার প্রাকৃতিক পরিবেশে ফিরে যেতে পারে।

এই উদ্ধারের মাধ্যমে স্থানীয়দের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে জানান ফাউন্ডেশনের পরিচালক। তিনি বলেন, প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এ ধরনের সচেতনতা এবং সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সাইবার ঝুঁকিতে দেশের একাধিক ওয়েবসাইট বন্ধ
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা
শেষ পর্যন্ত বাঁচানো গেল না শাবিপ্রবির মুনিরাকে
মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ
'আমার মৃ/ত্যুর জন্য ইউএনও দায়ী’-এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা
নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার
দুর্নী/তিবাজ-চাঁদা/বাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার: শফিকুর রহমান
শেখ হাসিনার জন্য দোয়ার চিঠির পর এবার স্বামীর চাকরি ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ
শাহজালালের (রহ.) মাজারে ৫ম দফায় চলছে টাকা গণনা