মৌলভীবাজারে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উ দ্ধা র
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৪/২০২৫ ০৬:৫২:৪১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উ দ্ধা র

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুকুরের আক্রমণ থেকে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) শ্রীমঙ্গল উপজেলার নিমাই শিব বাড়ির শংকরসেনা গ্রামের গড় পাড়া এলাকা থেকে বানরটি উদ্ধার করেন পথচারী জুনু মিয়া।

স্বপন দেব সজল জানান, ‘বিরল এই লজ্জাবতী বানরটি গ্রামে ঢুকে ধীরে ধীরে হাঁটছিল। এ সময় একটি কুকুর হঠাৎ তাকে আক্রমণ করলে সে ভীত হয়ে পড়ে যায়। কুকুরের চিৎকারে পথচারী জুনু মিয়া এগিয়ে এসে বানরটিকে উদ্ধার করেন।’

তিনি আরও জানান, বর্তমানে লজ্জাবতী বানরটি সেবা ফাউন্ডেশনের আশ্রয়ে সুস্থ আছে। পরে বন বিভাগের কাছে এটি হস্তান্তর করা হবে।

পথচারী জুনু মিয়া বলেন, কুকুরের চিৎকারে কাছে গিয়ে লজ্জাবতী বানরটি ভীত হয়ে পড়ে আছে। পরে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে তারা নিয়ে যায়। তবে বানরটি সুস্থ আছে।

শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগের এসিএফ জামিল খাঁন বলেন,শুনেছি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। ২/১দিনের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) লজ্জাবতী বানরকে বিপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সাইবার ঝুঁকিতে দেশের একাধিক ওয়েবসাইট বন্ধ
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা
শেষ পর্যন্ত বাঁচানো গেল না শাবিপ্রবির মুনিরাকে
মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ
'আমার মৃ/ত্যুর জন্য ইউএনও দায়ী’-এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা
নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার
দুর্নী/তিবাজ-চাঁদা/বাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার: শফিকুর রহমান
শেখ হাসিনার জন্য দোয়ার চিঠির পর এবার স্বামীর চাকরি ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ
শাহজালালের (রহ.) মাজারে ৫ম দফায় চলছে টাকা গণনা