শ্রীমঙ্গলে ট্রেনের ধা ক্কা য় প্রাণ হারালেন পল্লী চিকিৎসকের
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৪ PM

শ্রীমঙ্গলে ট্রেনের ধা ক্কা য় প্রাণ হারালেন পল্লী চিকিৎসকের

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৪/২০২৫ ০৬:৫৫:৪৩ AM

শ্রীমঙ্গলে ট্রেনের ধা ক্কা য় প্রাণ হারালেন পল্লী চিকিৎসকের

ছবি : সংগৃহীত


শ্রীমঙ্গলে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল রেল গেইটের সামনে এই দুর্ঘটনা ঘটে।প্রথমে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

পরে সামাজিক যোগাযোগ  মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তির নাম দিনেশ চন্দ্র সরকার (৬০)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার বড়হাট এলাকার বাড়ইকোনা গ্রামের বাসিন্দা এবং মৃত যোগেশ চন্দ্র সরকারের পুত্র। পেশায় তিনি একজন পল্লী চিকিৎসক ছিলেন।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুদ হাওলাদার  বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার