বড়লেখায় ৫০ বোতল ভারতীয় ম দসহ গ্রে প্তা র ১
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৫ AM

বড়লেখায় ৫০ বোতল ভারতীয় ম দসহ গ্রে প্তা র ১

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৪/২০২৫ ০৭:৪৮:০৯ AM

বড়লেখায় ৫০ বোতল ভারতীয় ম দসহ গ্রে প্তা র ১

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখায় ৫০ বোতল ভারতীয় মদসহ আলাউদ্দিন আলাই (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শাহবাজপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সুরমা কমিউনিটি সেন্টারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলাই উপজেলার পুকুরিয়া গ্রামের তমছির আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শাহবাজপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সুরমা কমিউনিটি সেন্টারের পাশে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে আলাউদ্দিন আলাইকে গ্রেপ্তার করে। পরে পুলিশ দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করে। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার মদসহ একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রোববার বিকেলে বলেন, ধৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে আজ (রোববার) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা