শ্রীমঙ্গলে দলিল লেখকদের কর্মশালা অনুষ্ঠিত
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে দলিল লেখকদের কর্মশালা অনুষ্ঠিত

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৪/২০২৫ ০৩:০১:০৪ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে দলিল লেখকদের কর্মশালা অনুষ্ঠিত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে নিয়োজিত দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা জোরদারকরণে অভ্যন্তরীণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিসের আয়োজনে অফিস চত্বরে অনুষ্ঠিত হয় এ কর্মশালা।

কর্মশালায় উপস্থিতি থেকে দলিল রেজিস্ট্রি বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন শ্রীমঙ্গল উপজেলার সাব-রেজিস্ট্রার শংকর কুমার ধর, মৌলভীবাজার জেলার সাব-রেজিস্ট্রার মফিজুল ইসলাম, মৌলভীবাজার জেলা সদরের সাব-রেজিস্ট্রার ইয়াসমিন শিকদার ও কমলগঞ্জের সাব-রেজিস্ট্রার মো. ফয়সল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল দলিল লেখক সমিতির সভাপতি মো. ছায়েদ আলী, সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমানসহ শ্রীমঙ্গল উপজেলার দলিল লেখকবৃন্দ।

কর্মশালায় প্রশিক্ষকরা বলেন, জনগণের সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করতে হবে। একজন মানুষ অনেক ক্ষেত্রে তার শেষ সম্বল দিয়ে জমি ক্রয় করে থাকেন। আর তার দলিল সম্পাদনে কাজ করেন আপনারা দলিল লেখকগণ। ভুল-ভ্রান্তির ঊর্ধ্বে থেকে সঠিক এবং নির্ভুল দলিল লেখার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। একটা ভুল দলিল সম্পাদন এবং রেজিস্ট্রির মাধ্যমে একজন ব্যক্তিকে যেন হয়রানির শিকার হতে না হয় এজন্য আপনাদের দলিল লেখকদের সতর্ক থাকতে হবে।

কর্মশালায় দলিল লেখকদের হাতে-কলমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং দলিল লেখকদের বিভিন্ন প্রশ্নের সমাধান দেওয়া হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সাইবার ঝুঁকিতে দেশের একাধিক ওয়েবসাইট বন্ধ
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা
শেষ পর্যন্ত বাঁচানো গেল না শাবিপ্রবির মুনিরাকে
মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ
'আমার মৃ/ত্যুর জন্য ইউএনও দায়ী’-এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা
নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার
দুর্নী/তিবাজ-চাঁদা/বাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার: শফিকুর রহমান
শেখ হাসিনার জন্য দোয়ার চিঠির পর এবার স্বামীর চাকরি ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ
শাহজালালের (রহ.) মাজারে ৫ম দফায় চলছে টাকা গণনা