কুলাউড়ায় ছাত্রলী*গ নেতা গ্রে*প্তার
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৪ PM

কুলাউড়ায় ছাত্রলী*গ নেতা গ্রে*প্তার

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৫/২০২৫ ০১:২৬:০১ AM

কুলাউড়ায় ছাত্রলী*গ নেতা গ্রে*প্তার


মৌলভীবাজারের কুলাউড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ১০টায় কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকা থেকে মনিরুল ইসলাম তানিম নামের ওই নেতাকে গ্রেপ্তার করেন।

তানিম পৃথিমপাশা ইউনিয়নের ভাটগাঁও গ্রামের বাসিন্দা এবং রবিরবাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম সিকনের ছেলে।|

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, তানিমের বিরুদ্ধে কুলাউড়া থানায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে মৌলভীবাজার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর