বিশ্বকাপের আগে সাকিবদের শুভকামনা জানাল আর্জেন্টিনা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৫ PM

বিশ্বকাপের আগে সাকিবদের শুভকামনা জানাল আর্জেন্টিনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৩ ০৭:৪৩:৩২ AM

বিশ্বকাপের আগে সাকিবদের শুভকামনা জানাল আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত


আনুষ্ঠানিকভাবে আগামীকাল (শনিবার) থেকে বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে। সেমিফাইনালে খেলার লক্ষ্যে শেষবারের মতো আজ অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাসরা।

বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে থাকতে ভোলেনি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশটির ফুটবল ফেডারেশন (এএফএ) টাইগারদের শুভকামনা জানিয়েছে।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এএফএ লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা, তারা ২০২৩ আইসিসি বিশ্বকাপের যাত্রা শুরু করছে। চ্যাম্পিয়ন হওয়ার চেতনা আপনাদের জয়ের পথে পরিচালিত করুক।’

এম সি



শীর্ষ সংবাদ: