মাধবপুরের মা দ ক কারবারি মানিক আ ট ক
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩০ PM

মাধবপুরের মা দ ক কারবারি মানিক আ ট ক

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৫/২০২৫ ০৯:১৮:০০ AM

মাধবপুরের মা দ ক কারবারি মানিক আ ট ক

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বারইপাড়া এলাকা থেকে মাদক ব্যবসার গডফাদার হিসেবে পরিচিত মানিক মিয়া (৪৮) কে আবারও আটক  করেছে পুলিশ।

মাধবপুর থানাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরোদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার (৮ মে) বিকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান এর নেতৃত্বে পুলিশ উপজেলার চৌমুহনী ইউনিয়নের বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই ইউনিয়নের বেলাপুর গ্রামের তাহের মিয়ার ছেলে মানিক মিয়া কে ১৬০ পিস ইয়াবাসহ আটক করে।

ওসি আরও জানান আটককৃত মানিকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার