ফিল্ডিংয়ে বাংলাদেশ, প্রথম ব্রেক থ্রু দিলেন সাকিব
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ PM

ফিল্ডিংয়ে বাংলাদেশ, প্রথম ব্রেক থ্রু দিলেন সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১০/২০২৩ ১২:০৬:৪৮ PM

 ফিল্ডিংয়ে বাংলাদেশ, প্রথম ব্রেক থ্রু দিলেন সাকিব

বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সাকিব


আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।

টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্তটা কী সত্যিই ভালো হলো না খারাপ হলো- এ হিসাব-নিকাশ কষতে শুরু করে দিয়েছিলো ভক্ত-সমর্থকরা। কারণ, টস হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে উড়ন্ত সূচনাই এনে দিয়েছিলেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইবরাহিম জাদরান।

তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, শুরুতে উইকেট থেকে পেসাররা যে সুবিধা আদায় করতে পারবেন বলে ভেবেছিলেন অধিনায়ক সাকিব, তা কী ভুল ছিল? দুই ওপেনারের ব্যাটে ভর করে যেন শুরু থেকেই উড়তে শুরু করেছিলো আফগানরা।

শেষ পর্যন্ত কোনো পেসার নয়, শুরুতেই ব্রেক থ্রু উপহার দিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তার বলে ক্যাচ দিতে বাধ্য হলেন ইবরাহিম জাদরান। ৯ম ওভারের দ্বিতীয় বলে সুইপ শট খেলতে গিয়ে ডিপ স্কয়ার লেগে তানজিম হাসান তামিমের হাতে ক্যাচ দিয়ে বসেন ইবরাহিম।

২৫ বলে ২২ রান করে আউট হলেন আফগান এই ওপেনার। তাদের দলীয় রান তখন ৪৭। এ রিপোর্ট লেখার সময় আফগানিস্তানের রান ৯.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৮। ২৩ রান নিয়ে রহমানুল্লাহ গুরবাজ এবং ১ রান নিয়ে ব্যাট করছেন রহমত শাহ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শহিদি, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নবিন-উল-হক ও ফজলহক ফারুকি। 

ডি ডি



শীর্ষ সংবাদ:

মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক