দিল্লি ক্যাপিটালসে মোস্তাফিজের তিন উইকেট
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

দিল্লি ক্যাপিটালসে মোস্তাফিজের তিন উইকেট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ১১:৪৪:০৩ পূর্বাহ্ন

দিল্লি ক্যাপিটালসে মোস্তাফিজের তিন উইকেট

ছবি : সংগৃহীত


অনেক টানাপোড়েনের পর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে  খেলতে নেমে মোস্তাফিজুর

রহমান তিন উইকেট নিয়েছেন। শনিবার জয়পুরে পাঞ্জাব ও কিংসের বিরুদ্ধে টসে জিতে দিল্লি ক্যাপিটালস ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। খেলা শুরুর দ্বিতীয় ওভারে মোস্তাফিজের হাতে বল তুলে দেন অধিনায়ক। ৫ বলের মাথায় মুস্তাফিজুরের বলে স্টাম্প আউট হন পি আর্য। এরপর দলের ১৬ তম ওভারে তার বলে স্টাফের হাতে ক্যাচ দিয়ে আউট হন এস সিং। আর শেষ ওভারে আউট করেন জানসেনকে।চার ওভারে ৩৩ রানের বিনিময়ে মোস্তাফিজ ৩ উইকেট নিয়েছেন। দিল্লি দলে মোস্তাফিজুরকে ট্রাম্প কার্ড হিসেবে নেওয়া হয়েছে। তবে দিল্লির বিরুদ্ধে শ্রেয়স ও স্টোইনিস যথাক্রমে ৫৩ ও ৪৪ রান তুলে দলকে ২০৬এ পৌঁছে দেন। দ্বিতীয়ার্ধে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত দিল্লি  ক্যাপিট্যালস ৫ ওভারে ৪৫ রান করেছে।

মোস্তাফিজুরকে আইপিএলে খেলার  জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ মুহূর্তে অনাপত্তি দেওয়ায় মুস্তাফিজুর আইপিএল  লিগের বাকি খেলা গুলিতে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক