কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ AM

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৭/২০২৬ ০৯:০২:৫১ PM

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের কালনী নদীতে একটি বড় আকৃতির কুমির দেখা যাওয়ার ঘটনায় নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নদীতে কুমিরটি দেখতে পান স্থানীয় জেলে ও পথচারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বদলপুর ইউনিয়নের কালনী নদীর তীরে কয়েকজন জেলে মাছ ধরার সময় পানির ওপর একটি বড় আকৃতির কুমির ভেসে উঠতে দেখেন। কিছুক্ষণ নদীর কিনারে ভেসে থাকার পর সেটি আবার পানির নিচে ডুব দেয়।

কুমির দেখার খবর মুহূর্তেই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ নদীর তীরে ভিড় করেন। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এরই মধ্যে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

হঠাৎ নদীতে কুমিরের উপস্থিতির খবরে জেলে, নৌকার মাঝি এবং নদীতে গোসল করতে আসা মানুষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয়রা শিশুদের নদীর কাছাকাছি না যেতে সতর্ক করছেন।

স্থানীয় বাসিন্দারা প্রশাসন ও বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিষয়টি তদন্ত, কুমিরটির অবস্থান শনাক্ত এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক
ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান