ছবি:সংগৃহীত
সিলেট নগরীর ৫ নম্বর ওয়ার্ডের কলবাখানী এলাকায় রায়হোসেন কলবাখানী জামে মসজিদ প্রাঙ্গণে একটি গভীর নলকূপ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী গভীর নলকূপটির উদ্বোধন করেন। সিসিকের অর্থায়নে নলকূপটি স্থাপন করা হয়েছে।
এর আগে সিসিক প্রশাসক রোকেয়া কলবাখানী জামে মসজিদ এবং কাজীটুলার রিয়াজ উল্লাহ ওয়াকফ এস্টেট জামে মসজিদ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। আমাদের আয় সীমিত। এর মধ্যেও আমরা পুরো নগরীতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছি। এসব উন্নয়ন কার্যক্রমে আরও গতি আনতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।”
তিনি বলেন, সিটি করপোরেশনের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে নগরীর বিভিন্ন এলাকায় নাগরিক সুবিধা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
এ সময় রোকেয়া কলবাখানী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাশুক আহমদ, এলাকার মুরুব্বি আলতা মিয়া, সালেহ আহমদ খসরু, আসাআদুল ইসলাম, আব্দুল মুকিত চৌধুরী, আলাউদ্দিন মিয়া, টিপু সুলতান, লখন মিয়া, জাকির হুসেন, শামিম আহমদ, শাকিল আহমদ খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এছাড়া রায়হোসেন কলবাখানী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নওফল আহমদ, এলাকার মুরুব্বি মাশরুর চৌধুরী শওকত, বশিরুল হক, আব্দুল মান্নান, দিলু মিয়া কামরান, সাজিদ আলী, নুরুল ইসলাম, মানিক মাহমুদ, মাহমুদ আলী নাজমুল, কবির জুনু, খলিলুর রহমান বক্স, বাবুল আব্দুল, গনি, মুন্না, রায়হান আহমদ এবং মসজিদের মুয়াজ্জিন হাফিজ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




