স্ত্রীর জন্য মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আ/ত্মহ/ত্যা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ PM

স্ত্রীর জন্য মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আ/ত্মহ/ত্যা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৯/২০২৬ ০৪:০৬:৩১ PM

স্ত্রীর জন্য মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আ/ত্মহ/ত্যা

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক টানাপোড়েনের মধ্যে স্ত্রীর জন্য মোবাইল ফোন কিনে দেওয়ার পর আব্দুর রহিম (২৩) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোররাতে মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ওই এলাকার আবুল বাশারের ছেলে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, স্ত্রীর জন্য মোবাইল ফোন কিনে দেওয়া নিয়ে আব্দুর রহিমের সঙ্গে পরিবারের সদস্যদের মনোমালিন্য চলছিল। এ নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি স্বজনদের।

মঙ্গলবার রাতে পারিবারিক টানাপোড়েনের মধ্যেই আব্দুর রহিম একটি মোবাইল ফোন কিনে স্ত্রীকে দেন। এরপর বুধবার ভোররাতে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের ভেতর গলায় ফাঁস দেন তিনি। পরে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, স্ত্রীকে মোবাইল ফোন কিনে দেওয়ার বিষয়টি নিয়ে ওই যুবকের সঙ্গে পারিবারিক মনোমালিন্য চলছিল। এ কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক