বিতর্কের মুখে প্রত্যাহার মোগলাবাজার থানার ওসি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ PM

বিতর্কের মুখে প্রত্যাহার মোগলাবাজার থানার ওসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৯/২০২৬ ০২:১৭:২৫ PM

বিতর্কের মুখে প্রত্যাহার মোগলাবাজার থানার ওসি


নানা সমালোচনা ও বিতর্কের পর সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার ওসি মনির হোসেনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. সারোয়ার মূর্শেদ শামীমের স্বাক্ষরিত চিঠিতে তাকে প্রত্যাহার করা হয়।

ওসি মনির হোসেনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এখনও কাউকে মনির হোসেনের স্থলাভিষিক্ত করা হয়নি।

পুলিশ কমিশনার মো. সারোয়ার মোর্শেদ শামীম বলেন, প্রশাসনিক কারণে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনিক কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, ওসি মনিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অধস্তন পুলিশ সদস্যদের মানসিক নির্যাতন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে।

ওসি মনির হোসেনের বিরুদ্ধে আগে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, ওই অভিযোগগুলোর তদন্ত চলমান আছে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ওসি হিসাবে যোগ দিয়েছিলেন মনির হোসেন। পরে তাকে মোগলাবাজার থানায় বদলি করা হয়েছিল।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক