ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ PM

ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৯/২০২৬ ১০:২২:১১ PM

ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত

সংগৃহীত


সিলেটের ওসমানীনগরে উপজেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি শেখ ফয়ছল আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস।সভায় বক্তারা বলেন, বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী ছিলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান রূপকার ও সর্বাধিনায়ক। তাঁর সাহস, নেতৃত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁর বীরত্বগাথা ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দৈনিক সবুজ সিলেট পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি উজ্জ্বল দাশ, যুবদল নেতা ও ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সঞ্জিত ব্যানার্জি, দৈনিক আলোকিত সকাল পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি ও দৈনিক সিলেটের ভোর পত্রিকার পরিচালক সাজ্জাদ হোসেন, দৈনিক অগ্রযাত্রা পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি ও ওসমানীনগর টাইম্স এর পরিচালক মো. সুয়েব আহমদ, দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি আব্দুর রকিব আনু প্রমুখ।সভায় বক্তারা বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর বর্ণাঢ্য জীবন, মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য নেতৃত্ব এবং দেশ ও জাতির প্রতি তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি