সিলেটসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ PM

সিলেটসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৯/২০২৬ ০২:০৩:২৪ PM

সিলেটসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা

ফাইল ছবি


বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশে অবস্থান করছে। এর প্রভাবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রপাত হতে পারে। দিনের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমান সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা নেই।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক