নেপালে ব'ন্যায় নি'হ'তের সংখ্যা বেড়ে ১১২৭
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ AM

নেপালে ব'ন্যায় নি'হ'তের সংখ্যা বেড়ে ১১২৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২/০৯/২০২৬ ০১:১১:১৮ PM

নেপালে ব'ন্যায় নি'হ'তের সংখ্যা বেড়ে ১১২৭

ছবি : সংগৃহীত


নেপালের সাম্প্রতিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে পৌঁছেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। তারা বলেছে, নেপালের বিভিন্ন জেলা ও ভারত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বন্যার উৎপত্তিস্থল রাসুয়া থেকে ৪৫টি, নুয়াকোট থেকে ১৫৫, ধাদিং থেকে ৫৯, চিতাওয়ান থেকে ৩৪৮, গোর্খা থেকে ৬৬, তানাহুন থেকে ৩৮, নাওয়ালপারাসি পূর্ব থেকে ২১৭, নাওয়ালপারাসি পশ্চিম থেকে ১৯০টি এবং প্রতিবেশী ভারত থেকে ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১১৩টি মরদেহের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অন্যদিকে, ৯৫টি মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, বন্যাকবলিত অঞ্চল থেকে ৬ হাজার ৫৪১ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৫৮ জন। ৯১১টি মরদেহের বিস্তারিত পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যাদের পরিবারের সদস্য নিখোঁজ হয়েছেন, তারা সেখান থেকে তথ্য জেনে প্রিয়জনকে শনাক্ত করতে পারবেন।

বন্যাকবলিত অঞ্চলে উদ্ধার অভিযানের জন্য ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে দেশটির পুলিশ। তারা উদ্ধার অভিযানের পাশাপাশি ত্রাণ বিতরণ এবং মরদেহ রক্ষণাবেক্ষণের কাজও করছে।

আরও বন্যার শঙ্কায় পুলিশের সঙ্গে স্থানীয় প্রশাসন মিলে অনেক পরিবারকে উঁচু স্থানে নিয়ে যাওয়ার কার্যক্রম চালাচ্ছে। গাড়ি চলাচলের জন্য সড়ক মেরামতের কাজও চলছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক