গোলাপগঞ্জে ঝ/টিকা মি/ছিলের প্রস্তুতির অ/ভিযোগে ৫ জন গ্রে/প্তার
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ AM

গোলাপগঞ্জে ঝ/টিকা মি/ছিলের প্রস্তুতির অ/ভিযোগে ৫ জন গ্রে/প্তার

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৯/২০২৬ ০৫:০৭:০৮ PM

গোলাপগঞ্জে ঝ/টিকা মি/ছিলের প্রস্তুতির অ/ভিযোগে ৫ জন গ্রে/প্তার

ছবি:সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্যরা অস্ত্রশস্ত্রসহ সংগঠিত হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

পুলিশের প্রেসনোটে জানানো হয়, বুধবার (২ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটের দিকে গোলাপগঞ্জ মডেল থানাধীন লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি অস্ত্রশস্ত্রসহ সংগঠিত হয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন-এমন তথ্য পায় পুলিশ।

সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই শুভ্র চন্দ্র দাস, এএসআই মো. আলাহার মিয়া ও এএসআই মো. বেলাল আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-রাশেদ আহমদ (২৪), রায়হান আহমদ (১৯), আবুল কালাম (৩০), জাকির আহমদ (২৯) ও ইফাতুর রহমান (২৩)। পুলিশ জানায়, প্রথম চারজন গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। অপরজন ইফাতুর রহমান দক্ষিণ সুরমা থানার বাসিন্দা।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলী বলেন, পুলিশের কাছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক