বিয়ানীবাজারে ৬ হাজার পিস ই/য়া/বাসহ মা/দক কা/রবারি আট/ক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ PM

বিয়ানীবাজারে ৬ হাজার পিস ই/য়া/বাসহ মা/দক কা/রবারি আট/ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৯/২০২৬ ০৫:২২:২৮ PM

বিয়ানীবাজারে ৬ হাজার পিস ই/য়া/বাসহ মা/দক কা/রবারি আট/ক

ছবি:সংগৃহীত


সিলেটের বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সজল বিশ্বাস (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কচকটখা এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সজল বিশ্বাস জকিগঞ্জ থানার বিপক গ্রামের মতিলাল বিশ্বাসের ছেলে।

সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার জানান, জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস কচকটখা এলাকায় থামিয়ে তল্লাশি চালায় বিয়ানীবাজার থানা পুলিশ। এ সময় বাসের যাত্রী সজল বিশ্বাসের লুঙ্গির কোমরের ভাঁজ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে ইয়াবাসহ সজল বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ