বড়লেখায় ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:১৮ PM

বড়লেখায় ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৭/২০২৬ ০৭:০৯:৩৫ PM

বড়লেখায় ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন

সংগৃহিত


বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়
কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে হাকালুকি হাওর পারের বর্নী ইউনিয়নে এ কার্যক্রমের উদ্ধোধন করা হয়।

সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে। প্রথম পর্যায়ে বর্ণী ইউনিয়নের ৩নং ব্লকে শুরু হওয়া এ কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নের প্রতিটি ব্লকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে বর্ণি ইউনিয়নের উজিরপুর গ্রামের কৃষক বিপুল দাসের বাড়িতে এ কার্যক্রমের উদ্বোধন করেন বড়লেখা- জুড়ী আসনের সংসদ সদস্য আলহাজ নাসির উদ্দিন আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে কৃষকদের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। কৃষক কার্ড সেই অঙ্গীকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে দেশের প্রকৃত কৃষকদের একটি নির্ভুল তথ্যভাণ্ডার তৈরি হবে এবং সরকারি সহায়তা ও প্রণোদনা সঠিক কৃষকের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে।

তিনি বলেন, কৃষি ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। বর্তমানে চাল ও গম আমদানিতে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হচ্ছে। কৃষকদের আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের বীজ, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করা গেলে খাদ্য উৎপাদন আরও বাড়বে এবং আমদানিনির্ভরতা কমানো সম্ভব হবে।

এমপি বলেন, একসময় বড়লেখার বিভিন্ন এলাকায় ধানের পাশাপাশি ব্যাপকভাবে বাদাম চাষ হতো। বিশেষ করে সুনাই নদীর দুই তীরজুড়ে বাদামের আবাদ ছিল উল্লেখযোগ্য। সময়ের ব্যবধানে সেই চাষাবাদ কমে গেলেও কৃষি বিভাগের উদ্যোগে এখন আবার ধানের পাশাপাশি বিভিন্ন অর্থকরী শস্যের আবাদ বাড়ছে। এ ধারা আরও সম্প্রসারণে কৃষকদের এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, “শুধু বর্ষা মৌসুমে ধান চাষ করেই বসে থাকলে চলবে না। শীত মৌসুমে সবজি, ডাল, তেলবীজ ও অন্যান্য লাভজনক ফসলের আবাদ বাড়াতে হবে। কৃষিতে বৈচিত্র্য আনতে পারলে উৎপাদন যেমন বাড়বে, তেমনি কৃষকের আয়ও বৃদ্ধি পাবে। দক্ষিণ শাহবাজপুরের মোহাম্মদনগর ও ঝিঙ্গাগ্রামে দেশের অন্যতম বেশি ঝিঙ্গা উৎপাদিত হয় উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের লাভজনক ফসলের চাষ আরও সম্প্রসারণ করা গেলে বড়লেখার কৃষি অর্থনীতি নতুন মাত্রা পাবে।

শেষে তিনি বলেন, “বড়লেখার সার্বিক উন্নয়নের জন্য জাতীয় সংসদে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এর মধ্যে অনেক প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে এবং বাকি প্রকল্পগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফিজ এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন।

বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুর ইসলাম,বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চুনু, সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন, 
বর্ণি ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন বায়েছ, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সরওয়ার প্রমুখ ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনোয়ার হোসেন বলেন, সরকার দেশব্যাপী কৃষকদের ডিজিটাল ডেটাবেজের আওতায় আনতে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে।কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ করাহবে। এতে কৃষকদের হয়রানি কমবে এবং সময়ও সাশ্রয় হবে। কৃষকের জমি, ফসল ও কৃষি-সংক্রান্ত সঠিক তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে সরকারি সহায়তা ও কৃষি সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এ কার্যক্রম সফল করতে তিনি কৃষক-কৃষাণীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে। এ জন্য কৃষকদের কোনো সরকারি দপ্তর বা নির্দিষ্ট স্থানে যেতে হবে না। উপসহকারী কৃষি কর্মকর্তারা সরাসরি কৃষকদের বাড়িতে গিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন।

তথ্য সংগ্রহের সময় কৃষককে নিজ বাড়িতে উপস্থিত থাকতে হবে। সঙ্গে রাখতে হবে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কপি। এছাড়া একজন মনোনীত ব্যক্তি (নমিনি)-এর জাতীয় পরিচয়পত্রের মূল কপিও প্রয়োজন হবে। কৃষি-সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সহযোগিতা করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক