পররাষ্ট্র উপদেষ্টার সাথে ওসমানীনগর অনলাইন প্রেসক্লাব সভাপতির সৌজন্য সাক্ষাৎ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:২২ AM

পররাষ্ট্র উপদেষ্টার সাথে ওসমানীনগর অনলাইন প্রেসক্লাব সভাপতির সৌজন্য সাক্ষাৎ

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ১৭/০৭/২০২৬ ১১:১৮:২৫ PM

পররাষ্ট্র উপদেষ্টার সাথে ওসমানীনগর অনলাইন প্রেসক্লাব সভাপতির সৌজন্য সাক্ষাৎ

ছবি:সংগৃহীত


পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক শেখ ফয়ছল আহমদ।

সাক্ষাৎকালে দেশের বর্তমান সাংবাদিকতা, স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের ভূমিকা, অনলাইন সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশাদার সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়।

এ সময় শেখ ফয়ছল আহমদ ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের বিভিন্ন কার্যক্রম, গণমুখী সাংবাদিকতার প্রসার এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা সম্পর্কে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিরকে অবহিত করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, তথ্যপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণ এবং দায়িত্বশীল সাংবাদিকতা বিকাশে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়েও আলোচনা করেন।

জবাবে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে সত্য, নিরপেক্ষ ও জনস্বার্থভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সাংবাদিকদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: