রণবীরের রোগা চেহারা দেখে হতবাক ভক্তরা!
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ AM

রণবীরের রোগা চেহারা দেখে হতবাক ভক্তরা!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৫ ০৬:৫৫:৫৩ AM

রণবীরের রোগা চেহারা দেখে হতবাক ভক্তরা!

ছবি : সংগৃহীত


নতুন লুক নিয়ে আলোচনায় আসলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। ‘অ্যানিম্যাল’ ছবিতে এক মারকাটারি লুকের পর হঠাত রণবীরকে দেখে চিনতেই পারছেন না অনেকে! সম্প্রতি সামাজিক মাধ্যমে রণবীরকে খানিকটা রোগা-পাতলা অবতারেই দেখা মেলে। মূলত নায়কের ক্লিন-শেভড মুখ, স্লিক-ব্যাক চুলের রূপ ভাইরাল হতেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের

ভিডিওতে রণবীরকে দেখা গেছে লাল টি-শার্ট, ডেনিম প্যান্ট ও নীল টুপিতে। বেশ সাধারণ হলেও আকর্ষণীয় ভঙ্গিতে ছিলেন তিনি। এ সময় পাপারাজ্জিদের রণবীরকে মজা করে বলতে শোনা যায়, ‘লো অ্যাঙ্গেল থেকে ছবি তুলবেন না, এদিকে আসুন।’

রণবীরকে রোগা দেখালেও তার এই নতুন লুকে ভক্তরা উচ্ছ্বসিত। একজন লিখেছেন,‘রণবীর কাপুরের নতুন লুক একদম আগুন।’ অন্যজন মন্তব্য করেছেন, ‘ওর বয়স বাড়লেও এখনও আমার ওকে দেখে সেই সাওয়ারিয়ার কথা মনে আসছে।’ কেউ বলছেন, ‘চল্লিশ পেরিয়েও কলেজের ছেলে মনে হচ্ছে।’

উল্লেখ্য, রণবীর এখন নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। এতে ভগবান রামের চরিত্রে অভিনয় করবেন তিনি, আর সীতার ভূমিকায় আছেন সাই পল্লবী। এই ছবিতে কাজল আগরওয়াল মন্দোদরীর ভূমিকায় থাকবেন। ‘রামায়ণ’ দুটি ভাগে মুক্তি পাবে—প্রথম অংশ ২০২৬ সালের দিওয়ালিতে এবং দ্বিতীয় অংশ ২০২৭ সালে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ