সাত বছর গোপন প্রেম, তবু সালমানের চোখ এড়ায়নি সোনাক্ষী-জাহির
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

সাত বছর গোপন প্রেম, তবু সালমানের চোখ এড়ায়নি সোনাক্ষী-জাহির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৭/২০২৬ ০৪:০২:৪৮ অপরাহ্ন

সাত বছর গোপন প্রেম, তবু সালমানের চোখ এড়ায়নি সোনাক্ষী-জাহির

সংগৃহীত


বলিউডে শুধু ‘সুলতান’ হিসেবেই নয়, মানুষের মন বোঝার ক্ষমতার জন্যও পরিচিত সালমান খান। তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার আরেকটি উদাহরণ মিলেছে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের প্রেমের গল্পে। এই তারকা জুটির সম্পর্ক প্রকাশ্যে আসার অনেক আগেই নাকি তাদের মনের কথা বুঝে গিয়েছিলেন ভাইজান।সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর চ্যাট শো ‘ডাবল ডেট’এ অতিথি হয়ে নিজেদের প্রেমের শুরুর দিনের অজানা গল্প প্রকাশ করেন সোনাক্ষী ও জাহির। তারা জানান, সালমান খানের একটি পার্টিতেই তাদের প্রথম পরিচয় হয়। এরপর ধীরে ধীরে সেই বন্ধুত্ব বদলে যায় ভালোবাসায়। তবে দুজনের এই গোপন সম্পর্কের খবর সালমানের চোখ এড়িয়ে যায়নি। জাহির জানান, তারা নিজেরা জানানোর আগেই সালমান সব বুঝে ফেলেছিলেন। তার কথায়, তাদের আচরণ ও বোঝাপড়া দেখে বিষয়টি আগেই ধরে ফেলেছিলেন অভিনেতা।

সোনাক্ষীও সেই সময়ের একটি মজার ঘটনা শেয়ার করেন। তিনি জানান, সালমান যখন তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করতেন, তখন তারা বিষয়টি এড়িয়ে যেতেন। বারবার বলতেন, ‘না না, এমন কিছুই নেই।’ কিন্তু তাদের এই লুকোচুরি বেশি দিন চলেনি।

একসময় মজার ছলে সালমান নাকি তাদের বলেছিলেন, ‘একদিন তোমাদের ব্রেকআপ হবে, তখন দুজনেই কাঁদবে। আমি তোমাদের দুজনকেই ভালোবাসি, তাই তখন কারও পক্ষ নিতে পারব না।’ সালমানের এমন কথা শুনে অবাক হয়ে গিয়েছিলেন সোনাক্ষী ও জাহির। পরে একটি ট্রেকিং ভ্রমণের সময় সালমান সরাসরি জাহিরকে ইঙ্গিত দেন যে তিনি সব বুঝতে পারছেন। তার ছোট্ট মন্তব্য ছিল, ‘সব দেখা যাচ্ছে, সব বুঝতে পারছি।’ এরপর আর সম্পর্ক লুকিয়ে রাখার সুযোগ ছিল না এই জুটির।

প্রায় সাত বছর নিজেদের প্রেমকে আড়ালে রাখার পর ২০২৪ সালের জুনে মুম্বাইয়ে আইনি বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করেন সোনাক্ষী ও জাহির। এর আগে তারা ‘ডাবল এক্সএল’ ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন।শেষ পর্যন্ত সালমানের মজার ভবিষ্যদ্বাণী সত্যি হয়নি। বিচ্ছেদ নয়, বরং বিয়ের বন্ধনেই পূর্ণতা পেয়েছে সোনাক্ষী-জাহিরের ভালোবাসার গল্প।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক