জুলাই শহীদদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০৭ AM

ছাতকে জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

জুলাই শহীদদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৭/২০২৬ ১২:০৯:৪০ AM

জুলাই শহীদদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান

ছবি:সংগৃহীত


জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিন।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. মহি উদ্দিন বলেন, “জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁদের ত্যাগ শুধু স্মরণ করার জন্য নয়, বরং সেই চেতনাকে ধারণ করে একটি দায়িত্বশীল, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সবাইকে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস, শহীদদের অবদান এবং গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরতে হবে, যাতে ভবিষ্যৎ বাংলাদেশ আরও মানবিক, জবাবদিহিমূলক ও উন্নত রাষ্ট্রে পরিণত হয়।”

বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের আদর্শকে ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আমির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিলন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিউর রহমান, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আব্দুর রহমান, নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত ফজলুল করিম বকুল, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র জসীম উদ্দীন সুমেন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, মো. হানিফ উদ্দিন, অনুকূল চন্দ্র সাহা, মো. আমিনুল ইসলাম, মাহদী হাসান, মো. ফরহাদ হোসেন (প্রিন্স), সহকারী প্রকৌশলী মোহাম্মদ জহুরুল ইসলাম, প্রশিক্ষক লিপি আচার্য, ভারপ্রাপ্ত তথ্যসেবা কর্মকর্তা বিউটি চক্রবর্তী, প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, মো. আশিকুর রহমান, মো. ছাদিক, সাংবাদিক আব্দুল আলিম, ছাতক উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, সিলেট জেলা ছাত্রদল নেতা ও জুলাই যোদ্ধা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মো. পাবেল চৌধুরী, ইঞ্জিনিয়ার সোহেল আহমদ ও তামিম আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক রেজাউল করীম রেজা, সহ-সভাপতি মোশাহীদ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অজিত কুমার দাস, সদস্য জামরুল ইসলাম রেজা, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন, মোফাজ্জল হোসাইন, আল-আমিন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মো. আমিন উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শেষে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী