কুলাউড়ায় সরকারি জায়গা দ খ ল করে আ.লীগ নেতার গাড়ির গ্যারেজ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

কুলাউড়ায় সরকারি জায়গা দ খ ল করে আ.লীগ নেতার গাড়ির গ্যারেজ

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৬/২০২৫ ১১:১৭:২৮ অপরাহ্ন

কুলাউড়ায় সরকারি জায়গা দ খ ল করে আ.লীগ নেতার গাড়ির গ্যারেজ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া সরকারি হাট বাজারের অর্ধ কোটি টাকা মূল্যের জায়গা জবর দখল করে গাড়ির গ্যারেজ নির্মাণ করেছেন শেখ রুহেল নামে এক আওয়ামী লীগ নেতা।

শুধু তাই নয় মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক এমপি সুলতান মনসুরের ঘনিষ্ট সহচর হওয়ার সুযোগে বাজারের ড্রেন নির্মাণের একটি মোটা অংকের প্রকল্প এনে নাম মাত্র কাজ করে প্রকল্পের বৃহৎ অংশ আত্মসাতেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে সম্প্রতি বাজারের জায়গা উদ্বারের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত অভিযোগ করেছেন বাজারের বর্তমান ইজারাদার মোঃ রাহেল মিয়া।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, কর্মধা ইউনিয়ন আওয়ামীলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক শেখ রুহেল বিগত আওয়ামীলীগ সরকারের শাসনামলে ২০১৯ সালে রাঙ্গিছড়া বাজারের সরকারী ৪ শতক জায়গা জবর দখল করে একটি পাকা ঘর নির্মান করেন। কিছুদিন কেজি স্কুল পরিচালনা করেন। ছাত্র-ছাত্রী না থাকায় পরে কেজি স্কুল বন্ধ করে তাঁর ব্যবহৃত প্রাইভেট কার ওই পাকা ঘরে রেখে গ্যারেজ হিসাবে ব্যবহার করে আসছেন। বাজারের প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বাজারের জায়গা এখন শেখ রুহেলের দখলে রয়েছে। এছাড়াও শেখ রুহেল বাজারের ড্রেন নির্মানেও অনিয়ম করেছেন বলে অনেকে অভিযোগ করেছেন।

বাজারের বর্তমান ইজারাদার মোঃ রাহেল মিয়া বলেন, রাঙ্গিছড়া বাজারটি বিগত ১ লা বৈশাখ হতে তিনি সরকারের নিকট থেকে ইজারা নেন। ইজারা নেওয়ার পর দেখতে পান, বাজারের গুরুত্বপূর্ণ ৪ শতক জায়গার উপর শেখ রুহেল পাকা ঘর নির্মাণ করে গাড়ির গ্যারেজ করে বাজারের ব্যবসায়িক কর্মকান্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এছাড়াও বাজারের ড্রেন নির্মানে তিনি ৪ লক্ষ টাকার প্রকল্পে নামমাত্র কাজ করে বাকি টাকা আতœসাৎ করেছেন। আমি সহকারী কমিশনার ভূমিকে লিখিতভাবে জানিয়েছি। বাজারের জায়গা উদ্বার করে ব্যবসায়ীদের ব্যবসার পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের নিকট দাবী জানান বর্তমান এই ইজারাদার।

এ ব্যাপারে শেখ রুহেলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জায়গাটি আমার। তাই বাসার সামনের জায়গাটিতে আমি স্কুল প্রতিষ্ঠা করেছি কোন গ্যারেজ বানাইনি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। 

সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, ‘এ বিষয়ে বাজারের বর্তমান ইজারাদার একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী