কিউইদের বিপক্ষে এক পরিবর্তনে মাঠে নামছে বাংলাদেশ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

কিউইদের বিপক্ষে এক পরিবর্তনে মাঠে নামছে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৩ ০৯:২৯:৪৭ পূর্বাহ্ন

কিউইদের বিপক্ষে এক পরিবর্তনে মাঠে নামছে বাংলাদেশ

ফাইল ছবি


বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই হোঁচট খেয়েছে সাকিব আল হাসানের দল। ইংলিশদের বিপক্ষে হেরে কিছুটা হলেও মানসিকভাবে পিছিয়ে গেছে টাইগাররা। তাই ঘুরে দাঁড়াতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটাই দিতে হবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের।

কিউইদের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামতে পারে বাংলাদেশ। আগের দুই ম্যাচেই তিন পেসার নিয়ে মাঠে নেমেছিল সাকিবের দল। তবে চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে একজন বাড়তি স্পিনার খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। এমনটা হলে কপাল খুলবে নাসুম আহমেদের। এক পেসার কমিয়ে এই বাঁহাতি স্পিনারকে একাদশে ফেরাতে পারে বাংলাদেশ।

এছাড়া একাদশে পরিবর্তন আসার আর খুব একটা সম্ভাবনা নেই। ওপেনিংয়ে সুবিধা করতে না পারা তানজিদ তামিমেই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। অন্তত হাথুরুর ভরসার হাত আছে তামিমের কাঁধে। তাই আরও সুযোগ পাচ্ছেন এই তরুণ ওপেনার।

এক ম্যাচ খেলেই একাদশ থেকে বাদ পড়া মাহমুদউল্লাহর ফেরাটা আরও দীর্ঘ হচ্ছে। গত ম্যাচে শেখ মেহেদী দুর্দান্ত বোলিং করায় মাহমুদউল্লাহর ফেরার সম্ভাবনাটা ক্ষীন হয়ে গেছে।

নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

F/A



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক