বড়লেখায় বি জি বি র মাদ*কবিরোধী জন সচেতনতামুলক সভা, লিফলেট বিতরণ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

বড়লেখায় বি জি বি র মাদ*কবিরোধী জন সচেতনতামুলক সভা, লিফলেট বিতরণ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৬/২০২৫ ০৪:৩১:৩৫ অপরাহ্ন

বড়লেখায় বি জি বি র মাদ*কবিরোধী জন সচেতনতামুলক সভা, লিফলেট বিতরণ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার দিনব্যাপি বিজিবি-৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার) এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরীর দিক নির্দেশনায় বিভিন্ন বিজিবি ক্যাম্প নানা কর্মসূচি পালন করেছে। প্রতিটি বিজিবি ক্যাম্পের নিকটস্থ স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাটবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা, প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১১ টায় বড়লেখা উপজেলার বড়াইল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার হলরুমে স্থানীয় ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বড়াইল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুর নুরের সভাপতিত্বে ও নায়েক আলমগীর হোসেন’র সঞ্চালনায় সচেতনতামুলক সভায় বক্তব্য দেন বিজিবি’র লাতু ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ভবেশ চন্দ্র রাহুত, উত্তর শাহাবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াহাব বাবু, বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন, হাবিলদার আল মামুন, নাজমুল ইসলাম প্রমুখ।

বিজিবি কোম্পানী কমান্ডার বলেন, মাদক একটি নিরব ঘাতক। এটি শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ ও পুরো জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিজিবি শুধু সীমান্তে দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নয়, সামাজিক সচেতনতা তৈরিতেও অগ্রণী ভূমিকা রাখছে। মাদকবিরোধী এই লড়াইয়ে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

অন্যান্য বক্তারা বলেন, মাদক অপরাধের পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। এদের প্রতিরোধ করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তের নিকটবর্তী হয়ে কোন ধরণের চোরাচালান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও অনুপ্রবেশসহ কোনো ধরণের মাদকের সাথে জড়িত না হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়, যা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে সহায়ক 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী