'ক*টূক্তির' অভিযোগে মৌলভীবাজারে নারী আইনজীবী আ*টক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

'ক*টূক্তির' অভিযোগে মৌলভীবাজারে নারী আইনজীবী আ*টক

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৬/২০২৫ ০১:২৮:৪২ অপরাহ্ন

'ক*টূক্তির' অভিযোগে মৌলভীবাজারে নারী আইনজীবী আ*টক

প্রতীকী ছবি


ফেসবুকে ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.) এবং সাহাবি হযরত মুয়াবি (রা.) নিয়ে 'কূরুচিপূর্ণ' স্ট্যাটাসের অভিযোগে মৌলভীবাজারে উমায়রা ইসলাম নামে এক নারী আইনজীবীকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ।

শনিবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মৌলভীবাজার শহরের ক্লাব রোডের তার বাসা থেকে আটক করে পুলিশ।

পুলিশ বলছে, নবীজীর সাহাবীদের নিয়ে ওই নারী আইনজীবী তার নিজের ফেসবুক আইডিতে ‘কটূক্তিমূলক’ পোস্ট দেন। তাকে এই স্ট্যাটাসের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানায়, ওই আইনজীবীর পোস্ট নিয়ে শনিবার আপত্তি তুলেন স্থানীয় কিছু লোক। এই পোস্টের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ আনা হয়। অভিযুক্ত নারীকে দ্রুত গ্রেপ্তারেরও দাবি ওঠে। তাকে পুলিশ আটক করে নিয়ে আসার পর মৌলভীবাজার মডেল থানার সামনে জড়ো হন অনেকে।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ফেসবুকে নবীর সাহাবীদের নিয়ে কটূক্তির অভিযোগে এক নারীকে আটক করে পুলিশি হেফাজতে আনা হয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী