বড়লেখায় মাটিচাপা দেওয়া হলো ২৩৪ বস্তা চাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

বড়লেখায় মাটিচাপা দেওয়া হলো ২৩৪ বস্তা চাল

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৬/২০২৫ ০২:৫৮:০৩ অপরাহ্ন

বড়লেখায় মাটিচাপা দেওয়া হলো ২৩৪ বস্তা চাল


মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা কার্যালয়ে আকস্মিক বন্যার পানি ঢুকে ভিজে পচে যাওয়া বিতরণের অনুপযোগী ভিজিএফের ২৩৪ বস্তা চাল অবশেষে মাটি চাপাদিল পৌরসভা কর্তৃপক্ষ। 

রবিবার (২৯ জুন) বিকেলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ৭ মেট্টিক টন পচা চাল গর্ত খুঁড়ে মাটিচাপা দেওয়া হয়েছে।

পচা চালের দুর্গন্ধে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও আগত সেবাগ্রহীতারা দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছিলেন।

জানা গেছে, গত ঈদুল আজহাকে সামনে রেখে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য বড়লেখা পৌরসভার অনুকুলে প্রায় ৩১ মেট্টিক টন (১০২৭ বস্তা) ভিজিএফ'র চাল বরাদ্দ দেয় জেলা প্রশাসন। ২৯ মে খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করে পৌরসভার হলরুমে নিয়ে রাখা হয়। ২ জুন থেকে তা বিতরণ শুরুর কথা ছিল। কিন্তু ৩১ মে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের পানিতে পৌরসভার কার্যালয় ৩/৪ ফুট পানিতে ডুবে যায়। এতে অন্যান্য ক্ষয়ক্ষতির সাথে ভিজিএফের ২৩৪ বস্তা চাল ভিজে নষ্ট হওয়ায় তা বিতরণের অনুপযোগী হয়ে পড়ে। চালগুলো পচে দুর্গন্ধ ছাড়াচ্ছিল।

অবশেষে পৌরসভা কর্তৃপক্ষ পরিবেশবান্ধব উপায়ে রবিবার বিকেলে পৌরসভার গরুর হাটের পরিত্যক্ত স্থানে চালগুলো মাটিচাপা দিয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জামালুদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী দেবজিৎ চন্দ্র দাস, প্রশাসনিক কর্মকর্তা ফখরুল আমিন খান, হিসাবরক্ষক আব্দুল লতিফ, কর নির্ধারক তোফায়েল আহমদ, ব্যবসায়ী শামীম আহমদ প্রমুখ।

পৌরসভার প্রশাসক ও ইউএনও তাহমিনা আক্তার জানান, ভিজিএফের বিতরণ অনুপযোগী নষ্ট চালগুলো পৌরসভার কার্যালয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এ ব্যাপারে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জামালুদ্দিনকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়। ওই কমিটির মতামতের ভিত্তিতে দুর্গন্ধে পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্য ২৩৪ বস্তা চাল মাটিচাপা দেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী