শ্রীমঙ্গল পৌরসভার উদ্যাগে অ বৈ ধ স্থাপনা উচ্ছেদ অ ভি যা ন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যাগে অ বৈ ধ স্থাপনা উচ্ছেদ অ ভি যা ন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৬/২০২৫ ০৬:২১:০৭ অপরাহ্ন

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যাগে অ বৈ ধ স্থাপনা উচ্ছেদ অ ভি যা ন

ছবি:নিজস্ব


শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিনের নির্দেশনায় শহরে স্টেশন রোড, কলেজ রোড, ভানুগাছ রোডসহ শহরের বিভিন্ন সড়ক থেকে অবৈধ স্হাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। একইসাথে শহরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। 

৩০ জুন বিকেল ৪ ঘটিকায় এ অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, শহরকে যানজট মুক্ত রাখতে এবং শহরের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরো বলেন, শহরের কিছু ব্যবসায়ী আছে তারা তাদের দোকানের ময়লা আবর্জনা রাস্তায় ফেলে শহরের সৌন্দর্য নষ্ট করেন। এছাড়া বারবার অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করার পরও কিছু অসাধু ব্যবসায়ী পুনরায় ব্যবসার পসরা সাজিয়ে শহরের ফুটপাত দখল করে। তিনি বলেন, সবাইকে সাথে নিয়ে এই শহরকে আমরা সুন্দর ও যানজট মুক্ত রাখতে চাই। শহর সুন্দর রাখতে কেউ যেন যত্রতত্র ময়লা না পৌরসভা দেয়া নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে এবং পৌর শহরকে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী