কুলাউড়া পৌরসভার ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

কুলাউড়া পৌরসভার ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৭/২০২৫ ০২:১৪:৩২ অপরাহ্ন

কুলাউড়া পৌরসভার ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা


মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত ও ২০২৫-২০২৬ অর্থবছরে প্রস্তাবিত ৭০ কোটি ৭ লাখ ১৯ হাজার ১২৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর মিলনায়তনে পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। পৌর প্রশাসক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়। 

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ১২ লাখ ১২ হাজার ৮৭৪ টাকা। উন্নয়ন খাতের আয় ধরা হয়েছে ৭১ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৯২৫ টাকা। আর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৭ লাখ ১৯ হাজার ১২৪ টাকা। বাজেটে উদ্ধৃত্ত রয়েছে ২৪ লাখ ৬২ হাজার ৮০১ টাকা। চলতি  অর্থবছরে উদ্ধৃত্ত উন্নয়ন তহবিল থেকে ১ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ১৪১ টাকা আগামী অর্থবছরের জন্য স্থানান্তর করা হয়েছে।

বাজেট অধিবেশনেফ সমাপনী বক্তব্যে পৌর প্রশাসক মো. মহিউদ্দিন বলেন, পৌরসভার নিজস্ব তহবিল ও বিভিন্ন প্রকল্প সহায়তা থেকে পৌর এলাকার ভৌত অবকাঠামো উন্নয়ন রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট নির্মাণ, যানজট নিরসনে ফুটপাত নির্মাণ, যানবাহন নিয়ন্ত্রণ, সড়ক-উপসড়ক প্রশস্তকরণ, পাবলিক টয়লেট, বিদ্যুৎ লাইন স্থাপন ও রক্ষণাবেক্ষণ, হাট-বাজার উন্নয়ন, পৌর এলাকায় কসাইখানা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের প্রস্তাব করা হয়েছে। এছাড়া পৌর এলাকার শিক্ষার মানোন্নয়নে পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার প্রস্তাব করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী