শ্রীমঙ্গলে নিসচার ব্যতিক্রমী সচেতনতামূলক উদ্যোগ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শ্রীমঙ্গলে নিসচার ব্যতিক্রমী সচেতনতামূলক উদ্যোগ

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৭/২০২৫ ০৪:০২:০৭ অপরাহ্ন

শ্রীমঙ্গলে নিসচার ব্যতিক্রমী সচেতনতামূলক উদ্যোগ

ছবি: নিজস্ব


পুলিশের হাত থেকে রেহাই পেতে নয়, নিরাপদে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য হেলমেট পড়ুন।এই মানবিক ও সচেতনতামূলক স্লোগানকে সামনে রেখে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখা।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় শ্রীমঙ্গল শহরের ব্যস্ততম এলাকা চৌমুহনী মোড়ে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের গোলাপ ও রজনীগন্ধা ফুল এবং চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।এই উদ্যোগের মাধ্যমে হেলমেট ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তায় নাগরিক অংশগ্রহণ বাড়ানোই ছিল মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ট্রাফিক পুলিশের টিআই সোহেল রহমান। তিনি নিজ হাতে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানান এবং ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেন।হেলমেট পড়া উপজেলার আশীদ্রোন ইউনিয়নের একজন মোটরসাইকেল চালক মোঃ আশরাফ মিয়া বলেন, প্রথমে পুলিশ দেখে ভাবলাম হয়তো কোনো কাগজপত্র চেক করবে বা জরিমানা করবে। পরে যখন ফুল আর চকলেট পেলাম, তখন সত্যিই অবাক হয়েছি। এখন বুঝছি এটা সচেতন করার জন্যই আয়োজন। ভয়টা কেটে গেছে, বরং ভালো লেগেছে।

নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি বলেন, বাংলাদেশে প্রতিদিন সড়কে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে বহু মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন মোটরসাইকেল চালকরা। একটি হেলমেটই পারে মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে দিতে। চালক বেঁচে থাকলে তার পরিবারও বাঁচে।”নিসচার সহ সভাপতি গোলাম রহমান মামুন বলেন, হেলমেট ছাড়া , মোটরসাইকেল চালানো ট্রাফিক আইনে গুরুতর অপরাধ।

তাই সচেতনতা বাড়াতে আমরা এধরনের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি।নিসচার সাংঘটনিক সম্পাদক আমজাদ খান বলেন,অনুষ্ঠানে যেসব চালকের মাথায় হেলমেট ছিল না, তাদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হয় এবং হেলমেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন , দুর্ঘটনা বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, প্রচার সম্পাদক দোলা মিয়া, সদস্য আবুল কাশেম, মোঃ আলমগীর প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী