বড়লেখায় কৃষকদের মাঝে সার-বীজ ও শিক্ষা প্রতিষ্টানে গাছের চারা বিতরণ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

বড়লেখায় কৃষকদের মাঝে সার-বীজ ও শিক্ষা প্রতিষ্টানে গাছের চারা বিতরণ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৭/২০২৫ ০৫:০৬:৩৩ অপরাহ্ন

বড়লেখায় কৃষকদের মাঝে সার-বীজ ও শিক্ষা প্রতিষ্টানে গাছের চারা বিতরণ

ছবি:নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 

২০২৪-২৫ অর্থবছরের খরিফ-২/২০২৫-২৬ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৮৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আমন ধানের উচ্চ ফলন শীল উফশি জাতের বীজ, রাসায়নিক সার

ও ২৮ টি শিক্ষা প্রতিষ্টানে উন্নত জাতের নারিকেলের চারা বিতরণ করাহয়। 

মঙ্গল বার (২ জুলাই) দুপুরে বিতরণী কার্যক্রমের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এস এম রাশেদুজ্জামান বিন হাফেজের সঞ্চালনায় কৃষি প্রশিক্ষন হলরুমে অনুষ্টিত

সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আমিনুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিছবাহ উদ্দিন আফজাল, প্রাথমিক শিক্ষা অফিসার একে এম জুবায়ের আলম, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি খলিলুর রহমান,  সাধারণ সম্পাদক আব্দুর রব, শিক্ষক বদরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুহেল আহমদ প্রমুখ। 

বড়লেখা কৃষি বিভাগ সূত্রে জানাগেছে, বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১৮৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রতি জনের মাঝে উন্নত জাতের বিজ ৫ কেজি, ১০ কেজি MOP ও ১০ কেজি DAP সার এবং  সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৮ টি প্রতিষ্টানে ৫ টি করে উন্নত জাতের নারিকেলের চারা বিতরণ করা হচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী