মৌলভীবাজার সী*মান্ত দিয়ে আরও ৪৮ জনকে পু*শইন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৪৪ AM

মৌলভীবাজার সী*মান্ত দিয়ে আরও ৪৮ জনকে পু*শইন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৫ ১২:৪৫:০৪ PM

মৌলভীবাজার সী*মান্ত দিয়ে আরও ৪৮ জনকে পু*শইন

প্রতীকী ছবি


মৌলভীবাজারের সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশইনের ঘটনায় ৪৫২ জন বিজিবির হাতে আটক হয়েছেন।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।

৫২ বিজিবি জানায়, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামকস্থান হতে ৪৮ জন বাংলাদেশি নাগরিক ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ী এলাকায় ঘুরাঘুরি করাকালীন বিজিবির টহলদল কর্তৃক তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী ১৫ জন এবং শিশু ১৮ জন রয়েছেন।

আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা চিকিৎসা এবং কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গমন করে। পরবর্তীতে তাদেরকে ভারতের বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইন করানো হয়।

লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে তারা যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা যায়। আটকদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: